ছাগলনাইয়ায় “দূর্নিবার” নামক সংগঠন কর্তৃক পৌর এলাকায় পথচারী অনাহারীদের মাঝে রাতের খাবার বিতরন করা হয়। রবিবার (১৯ এপ্রিল) রাতে এ খাবার বিতরন করা হয়। “দূর্নিবার”এর প্রতিষ্ঠাতা মোঃ কামরুলের সার্বিক পরিচালনায় তৃতীয় দিনের মত ছাগলনাইয়া পৌরসভায় পথচারী,গরীব,ও অসহায়দের মাঝে রাতের খাবার বিতরন করা হয়। এ খাদবার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ছাগলনাইয়া থানার এস,আই জাহাঙ্গীর। এসময় “দূর্নিবারের” প্রধান উদ্দ্যোক্তা কামরুল জানান, মায়ার ভোজন অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টায় আজ তৃতীয় দিনের মতো আমরা খাবার বিতরণ করেছি। এ কাজে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আগামীতে পাশে থাকার আহ্বান জানান। খাবার বিতরনে আরও যারা সহযোগিতা করেন, জিয়া,আরিফ,মারুফ,রিমন, আনোয়ার,আরমান, মহিউদ্দীন সহ বাঁশপাড়া নদীর কূল তারুন্য সংঘ পাঠাগারের সদস্যবৃন্দ।







