নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মোয়াজ্জেম হোসেন উজ্জল (২২) নামক এক যুবককে আটক করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উজ্জলকে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া এলাকা হতে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া তোয়ান বাড়ীর মোশারফ হোসেন মিন্টুর ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম।
Please follow and like us:









