নজরুল ইসলাম চৌধুরীঃ
শুক্রবার (২৪ মে) ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবির ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সংরক্ষিত মহিলে আসনের সাংসদ নাজমা আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসোন চৌধুরী রাশেদ ও এমএম ইকবাল আলমগীর, ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, জাতীয় পার্টি পরশুরাম শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, ফুলগাজী জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ মিয়া, জাতীয় যুব সংহতি ফেনী জেলা শাখার সভাপতি রেজাউল গণি পলাশ, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। এসময় জাতীয় পার্টি ফেনী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:








