, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২০ ২০১৯, ২১:৪৮ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
আগামী ২২ জুন সারাদেশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৯ অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে স্বাগত বক্তব্য রাখেন জুনিয়র শিশু কনসাল্টেন্ট ডাঃ মাসউদুর রহমান খান। কাজী সুলতানুল আরেফিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্লাহ সিফাত, স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েব ইমতিয়াজ, ডাঃ আনোয়ারুল কবির, ডাঃ শারমিন আক্তার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। ২২ জুন সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলায় ১৪৪ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন চলবে। ছাগলনাইয়ায় ৬-১১ মাস বয়সী ৩৪১৮ জন শিশু এবং ১-৫ বৎসর বয়সী ২৬৭১৩ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET