ছাগলনাইয়ায় জ্বর ও শ্বাসকষ্টে ফেয়ারা বেগম (৫৫) নামক এক নারীর মৃত্যু খবর পাওয়া গেছে। তিনি ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকার উত্তর মটুয়া (ফুলগাজী কোনা) ভূঁইয়া বাড়ীর মরহুম আবুল কালাম’র স্ত্রী। ফেয়ার বেগম গত কয়েকদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন এছাড়াও তিনি বেশ কয়েক বছরধরে ডায়বেটিস রোগেও আক্রান্ত ছিলেন। স্বজনরা জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ফেনী সদর হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন তবে শরীরে জ্বর কমলেও শ্বাসকষ্ট কমছিলোনা। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ফেনী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেনযান।
Please follow and like us:









