ছাগলনাইয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতশ জন কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় এ প্রণোদনার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ।
Please follow and like us:








