নজরুল ইসলাম চৌধুরীঃ
বর্তমান সরকারের উন্নয়নকাজ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সহ বিভিন্ন বিষয়ে ছাগলনাইয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাক শিরীন আখতার।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় রাধানগর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন। সাড়ে ১১ ঘটিকার সময় শহিদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এবং সবশেষে উত্তর কুহুমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন এমপি শিরীন আখতার। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শহিদ জিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মোঃ ইস্রাফিল আলম, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা জাসদের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, পল্টন থানা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক কপিল মাহমুদ, যুবলীগ নেতা মোশারফ হোসেন, উপজোলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, রাধানগর ইউনিয়ন জাসদের সিঃ সহ-সভাপতি আবদুর রউপ, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
ৃ
এসময় জাসদের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।







