২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় মধুমতি ব্যাংকের ৩৪তম শাখার উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৮, ১৫:১১ | 1257 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

ক্ষুদ্র, মাঝারি, নারী উদ্যোক্তা, পরিবেশ বান্ধব ও গ্রামীন অর্থনীতির বিকাশে কার্যকর অবদান রাখার লক্ষ্যে মধুমতি ব্যাংক লিমিটেড এর ৩৪তম শাখার উদ্বোধন করা হয়। বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় এএন মধুমতি মার্কেট সম্মুখে ব্যাংকটির  ৩৪তম শাখার উদ্বোধন করা হয়।

মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আলমের সভাপতিত্বে এবং এসএমই ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাহীন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুমতি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুমতি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, মধুমতি ব্যাংক লিমিটেডের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, মেট্রো মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ডাঃ এমএম ইমরান চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, ছাগলনাইয়া জমদ্দার বাজার কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু আহম্মদ মজুমদার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ আহমেদ কামরুজ্জামান মজুমদার, মধুমতি ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক স্বপন কুমার বড়ুয়া (এফএভিপি), ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভুইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET