, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত




ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ১৫:৩৫ | 1088 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ আগস্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদয় জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষ রোপন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র উপর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার প্রারম্ভে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও ইউছুফ চৌধুরী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET