১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ




ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২০, ১৬:০৪ | 1136 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাগলনাইয়ায় ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (২৭ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলের মোট ৩৭ জন দুঃস্থ অসহায় জনগোষ্ঠীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রউপ ভূঁঞা, উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সহ সভাপতি মাহমুদা আক্তার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ। একজনকে চার হাজার টাকার চেক বাকি ৩৬ জনকে তিন হাজার টাকার চেকসহ মোট ১ লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET