ছাগলনাইয়ায় আলহাজ্ব মুফতি মাহমুদুর রহমান (রঃ) কল্যাণ ট্রাস্ট ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির যৌথ উদ্যোগে অসহায় হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জমদ্দার বাজারের সেন্টারপয়েন্ট ভবনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক জাসদ নেতা মোঃ ছলিম উল্যাহ ভূঁঞার সভাপতিত্বে ও সহকারী পরিচালক এম জয়নাল আবেদীন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করীম সরকার সোহাগ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসময় উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আবদুুল্লাহ রিপন, জাসদ নেতা মাহবুবুল হক ভূঁঞা, কাজী মোতাহের হোসেন সাইফুল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখার সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মজুুমদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওঃ সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম মজুমদার বলেন, শীতার্তদের মাঝে কম্বল বিতরনে জাসদ নেতা ছলিম উল্যাহ ভূঁঞা যেভাবে এগিয়ে এসেছেন তেমনি সমাজের সমর্থবান সকলে এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত সহযোগিতায় সমাজ থেকে দারিদ্ররতা দূর করা সম্ভব। সবাই একত্রিত হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে। এদেশ কোন একক রাজনৈতিক দলের নয় বরং আমাদের সকলের। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ গঠনে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও নির্মাণ বিষয়ে তিনি বলেন, ভাস্কর্য যখন নির্মাণ করা হয়েছিল তখন আলেমরা কোথায় ছিলো। দেশে যখন শান্তির বাসাত বইছে ঠিক এমন সময়ে কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিষয়ে আপত্তি জানাচ্ছে এবং বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করেছে।
Please follow and like us:







