, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়া উপজেলা আ’লীগে উদ্যোগে ফেনীতে রোর্ডমার্চকে সফল করতে প্রস্তুতি সভা




ছাগলনাইয়া উপজেলা আ’লীগে উদ্যোগে ফেনীতে রোর্ডমার্চকে সফল করতে প্রস্তুতি সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ২১:৪০ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর ফেনীতে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোর্ডমার্চ সফল করার লক্ষে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে আ’লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ ভুলু মজুমদারের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারক, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ সহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET