, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া উপজেলা জাসদ’র উদ্যোগে তাহের দিবস উপলক্ষে আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২০, ২১:৩৪ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম দিবস (তাহের দিবস) উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা চলাকালে ফোনালাপ’র মধ্যমে শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম’র প্রতি স্মৃতি চারণ করেন ফেনী-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম’র ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪ টায় ছাগলনাইয়া উপজেলা ডাকবাংলোতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম আঞ্জু। জাসদ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদ’র সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, জেলা জাসদ’র সাবেক সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। উপজেলা জাসদ’র দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া’র সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফেনী জেলা জাসদ’র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, উপজেলা জাসদ’র সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ আলী, পাঠাননগর ইউনিয়ন জাসদ’র আহবায়ক মাহবুবুল হক।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভুঁঞা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রিপন, শুভপুর ইউনিয়ন জাসদ’র সভাপতি আবুল বশর মেম্বারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET