করোনা ভাইরাস সচেতনায় ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টা থেকে জমদ্দার বাজারে এ মাস্ক বিতরণ করে ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির সভাপতি আবু আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক (অর্থ) সহিদ রানা, সাধারণ সম্পাদক (প্রশাসন) সহিদ উল্যাহ মজুমদার বলি, উপদেষ্টা মোঃ সেলিম চৌধুরী ও আবদুল হালিম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক (৩) মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজনু, অর্থ সম্পাদক এম দেলোয়ার সওদাগর, দপ্তর সম্পাদক আবদুল হান্নান ভুইয়া সোহেল, প্রচার সম্পাদক যতিন্দ্র সূত্রধর, সহ-প্রচার সম্পাদক মোঃ রুবেল, বনভোন ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সুজিত কর্মকার, সদস্য বাবলুসহ অন্যান্য সদস্য বৃন্দ।









