১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্য এয়ার কুলার, হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডারসহ বিনামূল্যে অক্সিজেন রিফিল’র ব্যবস্থা করে দিলেন শিল্পপতি নুরুন নেওয়াজ সেলিম




ছাগলনাইয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্য এয়ার কুলার, হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডারসহ বিনামূল্যে অক্সিজেন রিফিল’র ব্যবস্থা করে দিলেন শিল্পপতি নুরুন নেওয়াজ সেলিম

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২০, ২২:২৩ | 1390 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা পরিষদের অর্থায়নে স্থাপিত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটের জন্য ৬ টি এয়ার কুলার ও ৬ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে এনসিসি ব্যাংক’র চেয়ারম্যান ও মৌলভী সামছুল করীম কল্যাণ ট্রাষ্ট’র চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম। এছাড়াও বিনামূল্যে অক্সিজেন রিফিল’র ব্যবস্থাও করে দিয়েছেন নুরুন নেওয়াজ সেলিম। এ হাসপালে করোনা আইসোলেশন ইউনিট উদ্বোধনের আগে ৬ টি এয়ার কুলার সরবরাহ করেছেন মানবিক ব্যক্তিত্ব নুরুন নেওয়াজ সেলিম। গত ৮ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র নিকট ৬ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডারও হস্তান্তর করেছে মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাষ্ট।
রবিবার (১২ জুলাই) মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ্ব নূরুন নেওয়াজ সেলিম আবুল খায়ের গ্রুপের চট্টগ্রামের শীতলপুর অক্সিজেন প্লান্ট থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেয়ারও ব্যবস্থা করেছেন। ছাগলনাইয়া হাসপাতালের জন্য ৬ টি এয়ার কুলার, ৬ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন রিফিল’র ব্যবস্থা করে দেয়ায় মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ্ব নূরুন নেওয়াজ সেলিম’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন। এছাড়াও এ সহায়তায় সহযোগিতা করায় নুরুন নেওয়াজ সেলিম’র ভগ্নিপতি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষক ডাঃ নাজমুল করিম’র প্রতিও ধন্য জ্ঞাপন করেন ডাঃ মোঃ শিহাব উদ্দিন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET