, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জেলা পরিষদ নির্বাচন চৌদ্দগ্রাম ওয়ার্ডে সদস্য পদে আলোচনায় শীর্ষে ভার্ড কামাল




জেলা পরিষদ নির্বাচন চৌদ্দগ্রাম ওয়ার্ডে সদস্য পদে আলোচনায় শীর্ষে ভার্ড কামাল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ১৮:০৮ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রাম ওয়ার্ডে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন এমরানুল হক কামাল প্রকাশ ভার্ড কামাল। এরই মধ্যে তাঁকে নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা।
জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পর শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্য পদে একাধিক প্রার্থী মাঠে থাকলেও সর্বত্র আলোচনায় রয়েছেন উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের কৃতি সন্তান এমরানুল হক কামাল। তিনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত মানুষের সাথে কুশল বিনিময় করে ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন। ১৯৭০ সালের এ ছাত্রনেতা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় এ ওয়ার্ডের ভোটাররা অনেকে খুশি হয়েছেন। তিনি সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির হাত ধরে ছাত্র রাজনীতিতে আসেন। অদ্যবধি পর্যন্ত তিনি আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। মানুষের ভালোবাসায় বেড়ে উঠা এই সমাজ সেবককে পেতে অনেকে মরিয়া হয়ে উঠেছে। পরোপকারী কামালকে এবারের নির্বাচনে জেতাতে আটঘাট বেঁধে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন এ ওয়ার্ডের সর্বস্তরের ভোটারগণ। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে কুশল বিনিময় করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রোববার বিকেলে এমরানুল হক কামাল সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর রহমতে এবারে আমার প্রিয় নেতা আধুনিক চৌদ্দগ্রামের উন্নয়নের রুপকার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও অবিসংবাদিত নেতা মোঃ মুজিবুল হক এমপি যদি এ ওয়ার্ডে আমাকে মনোনয়ন দেন, তাহলে তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষে আমি প্রস্তুত রয়েছি’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET