১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • জেলা প্রেসক্লাব বরগুনার সাংবাদিকদের এসবি পাসের তথ্যাদি গায়েব করেছে ডিএসবি অফিস” আইনগত ব্যবস্থা গ্রহনের অভিযোগ




জেলা প্রেসক্লাব বরগুনার সাংবাদিকদের এসবি পাসের তথ্যাদি গায়েব করেছে ডিএসবি অফিস” আইনগত ব্যবস্থা গ্রহনের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৮, ১৯:৩৬ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনা প্রতিনিধি:- বরগুনা জেলার তালতলী উপজেলায় গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর আগমনে সংবাদ সংগ্রহের জন্য জেলা প্রেসক্লাব বরগুনার সাংবাদিকদের এসবি পাস এর তথ্যাদি গায়েব করেছে বরগুনা ডিএসবি অফিস। তথ্য সুএে জানা যায় , গত-২৪ অক্টোবর ২০১৮ইং তারিখ বিধি মোতাবেক জেলা তথ্য কর্মকর্তা বরাবরে এসবি পাস এর আবেদন করে জেলা প্রেসক্লাব বরগুনার সাংবাদিকরা । গত ২৫ অক্টোবর বরগুনা জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের স্বাক্ষরিত ২৭ অক্টোবর ২০১৮ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা বরগুনার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় নিউজ কভারেজ করার জন্য সাংবাদিকবৃন্দের এসবি পাসের আবেদন পএ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি শাখায় পাঠানো হয় । গত ২৫ অক্টোবর ২০১৮ইং পুলিশ সুপার এর বিষেশ শাখার এ এস আই রোজিনা আক্তার কর্তৃক স্মারক: গযো/তথ্য/বর/২০১৮/১৮৮(৫) এর একটি সাংবাকিদের আবেদন স্বাক্ষরিত হয়। এসবি অফিসের দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ইন্সেপেক্টর এনামুল যথা সময় সাংবাদিকদের এসবি পাস না দিয়ে ফাইলটি গায়েব করেন। এতে জেলা প্রেসক্লাব বরগুনার সাংবাদিকরা এসবি পাস না পাওয়ায়, প্রধানমন্ত্রীর আগমনের নিউজ কভারেজ করায় ব্যাহত হয়। এবিষয় সাংবাদিকরা বরগুনা সহকারী পুলিশ সুপার , অতিরিক্ত পুলিশ সুপার ও বরগুনা পুলিশ সুপার সাহেবকে মুঠোফোনে জানাইলে। তারা এসবি শাখার ইন্সেপেক্টরকে বলার পরে ও কোন সমাধান মেলেনি সাংবাদিকদের । পরবর্তীতে ডিআইজি মহোদয়, বরিশাল রেঞ্জ , বরিশালকে অবহিত করা হয়। এব্যাপারে জেলা প্রেসক্লাব বরগুনার সাধারন সম্পাদক মো: মানিকুর রহমান বলেন , বরগুনায় প্রধানমন্ত্রীর আগমনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এসবি পাস পাওয়ার জন্য মিডিয়া সংক্রান্ত কাগজপএ আবেদনের সাথে দাখিল করি । যতদুর শুনেছি ফাইলটি গায়েব করেছেন ডিএসবি অফিস। আমরা এসবি পাসের বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সাথে ইন্সেপেক্টর এনামুল খারাপ আচারন করেন। আমি ডিআইজিকে জানাই বিষয়টি। আমরা প্রধানমন্ত্রীর শুভ আগমনের নিউজ কভারেজ দিতে না পাড়ায় , স্বাধীন ভাবে কাজ করতে আমাদের মারাত্মক ক্ষতি হয়। এব্যাপারে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি শাখার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য , গত-২৯ অক্টোবর মহা-পুলিশ পরিদর্শক , পুলিশ হেডকোয়াটার্স ঢাকা। জেলা প্রশাসক বরগুনা । ডিআইজি বরিশাল রেঞ্জ , বরিশাল। পুলিশ সুপার , বরগুনা । এনএসআই ,ডিডি ,বরগুনা। জেলা তথ্য অফিসার , বরগুনা বরাবর লিখিত অভিযোগ করি। ডিএসবি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সেপেক্টর এনামুল বলেন , আমার আপনাদের সাথে কথা বলার সময় নেই । আপনাদের দেয়া তথ্যাদি ফাইল খুজে এখনো পাইনি , যার কারনে এসবি পাস দেয়া সম্ভাব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET