সামাজিক সংগঠন আনন্দ সংঘ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাজধানীর একটি অফিসে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল গফুর ভুঁইয়া। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাবিবের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন আনন্দ সংঘের ফাউন্ডার মেম্বার ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদুল আযম বাবু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জহিরুল আমীন মাসুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক বেলাল হোসাইন, সাংবাদিক তানভীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর হোসেন আকাশ, জসিম উদ্দিন, হাসিব আলম, সংগঠনের সদস্য সরওয়ার হোসেন সুমন, মোঃ সোহাগ, রাকিব উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, পহেলা জানুয়ারী ২০১৫ সালে সত্য ও সুন্দরের পক্ষে আমরা এ শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিলো মানবিক সংগঠন আনন্দ সংঘ। সংগঠনটি ইতিমধ্যে জরুরি রক্তের প্রয়োজনে ডোনার ম্যানেজ করা এবং করোনা’তে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম ব্যাপক সাড়া পেলেছে। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,পথশিশুদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষ রোপণ,ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,করোনাতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ মানবিক কাজ করে যাচ্ছে।









