, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ঝিকরগাছায় ট্রেনের নিচে ঝাপদিয়ে গৃহবধুর আত্মহত্যা




ঝিকরগাছায় ট্রেনের নিচে ঝাপদিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২২ ২০১৮, ২২:১৫ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ট্রেনের নিচে ঝাপদিয়ে মমতাজ বেগম (৩৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে করেছে বলে জানাগেছে।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের সামনে। নিহত গৃহবধু পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপির ঘঘুরাইল গ্রামের সোহরাব আলীর স্ত্রী ও রোহিতা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত-আবুল কাশেম মাস্টারের কন্যা। মমতাজ বেগম ২ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেন ঘটনাস্থলে পৌছলে গৃহবধু মমতাজ বেগম আত্মহত্যা করে। কিন্তু কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। নিহত গৃহবধু মমতাজ বেগম দীর্ঘসময় ধরে ট্রেন রাস্তার পাশে ঘোরাঘুরি করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে নিহতের চাচা রুহুল আমীন ০১৭১৬-৮৭৫১৯৩ মোবাইলে জানিয়েছেন মমতাজ বাপের বাড়ি থেকে শুশুরবাড়ি যাওয়ার কথাছিল। কিন্তু কি কারনে সে উল্টাপথে ঝিকরগাছায় গেল তা পরে জানানো হবে বলেও তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET