ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএন’ও) মোঃ জাহিদুল ইসলাম বিভাগীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ খাতে অপোচয়রোধ এবং নবায়ন যোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।
গতকাল সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই পুরস্কার দেওয়া হয়। দেশের ৬৭টি উপজেলায় মধ্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও তাঁর সমন্ময়ে গঠিত চার সদস্যেরটিম প্রথম স্থান অধিকার করে। চার জনের এইটিমে টিমলিডার হয়ে কাজ করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই’ও) এসএম আবু আব্দুলাহ বায়োজিদ, উপজেলার গঙ্গান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরউদ্দীন বিল্টু।
তাঁর এই সম্মাননা স্মারক প্রাপ্তির বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি উল্লেখিত অর্জন ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকতাকে উৎসর্গ করেছেন।









