, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ঝিনাইদহে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার




ঝিনাইদহে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০১৯, ২৩:৩০ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি। গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য, তাদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET