, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে শত্রুতার জের ধরে ৪শতাধিক কলা গাছ কর্তণ

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২১:৩৬ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন। কৃষক টিপুল হোসেন জানান আমার প্রায় ৪ শতাধিক কলা গাছ কেটে দিয়েছে একই এলাকার মৃত আজিবর মন্ডলের ছেলে আজিজুল, মৃত- মুলাম সর্দার এর ছেলে আশরাফুল সর্দার,ফজলু সর্দারের ছেলে একরাম সর্দার,জব্বার সর্দারের ছেলে পল্টু,মৃ আজিবর মন্ডলের ছেলে মন্টু, মন্টু মন্ডলের ছেলে মারুফ,নজির মন্ডলের ছেলে মিলন সহ আরো অনেকেই মিলে আমার জমি জোর পূর্বক দখল করার জন্য কলা গাছ কেটে দিয়েছে। কলা গাছ কাটার ব্যাপারে প্রতিপক্ষ আশরাফুল এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কি বলবেন বলেন কলা গাছ কাটা হয়েছে তাতে কি হয়েছে,আমি কোন সাংবাদিকদের সাথে কথা বলতে চাই না আমার এক ভাই এসআই আছে ঝিনাইদহে আমি তার কাছে যাচ্ছি। এলাকাবাসী জানান টিপুল একজন নিরীহ কৃষক এজন্যই জোর করে তার কাধীসহ প্রায় ৪ শতাধিক কলা কেটে দিয়েছে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান জানান,এখন পর্যন্ত আমার কাছে কলা গাছ কাটার ব্যাপারে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET