, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা




ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০১৯, ০১:৪৫ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহে সাইদুর জামান সিফাত নামের ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কালিকাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর জামান সিফাত শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। সে কালিকাপুর পশ্চিমপাড়া এলাকার মনোয়ার মিয়ার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শুক্রবার রাতে সিফাতের বন্ধু মোঃ মাহির সাথে একই এলাকার সুমন ও লিওন নামের দুই যুবকের মারামারি হয়। বিষয়টি তখন মিমাংসা হয়ে যায়। শনিবার সকালে মাহি ও সিফাত শহরের কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় সুমন ও লিয়নসহ আরও ২ জন যুবক এসে মাহিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত শুরু করে। সেসময় সিফাত তাদের বাধা দিলে তারা সিফাতকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিফাতের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET