, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহ ২দিন ব্যাপি প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পন্ন




ঝিনাইদহ ২দিন ব্যাপি প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পন্ন

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ২০:৫৫ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডিআরআরএ এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে ২দিন ব্যাপী প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে এইড ফাউন্ডেশন এর মিলনায়তন কক্ষে ৪০ জন ডাউন সিনড্রোম শিশু এবং তাদের অভিভাবকের সমন্বয়ে প্রোগ্রামটি শুরু করা হয়। প্রকল্পের উপকারভোগী, অভিভাবক ও কর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. তামজিদুল ইসলাম, ম্যানেজার লাফ প্রকল্প। এইড ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব তন্ময় কুমার কুন্ডু, সহকারি পরিচালক মানব সম্পদ বিভাগ এইড ফাউন্ডেশন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিভাবক দল আশার আঁলো’র সভাপতি জনাব জাকিরুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মধু মন্ডল বাকচি, নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন। অনুষ্ঠানের বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক জনাব মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার জনাব এনামুল কবির। এসময় বক্তারা বলেন, সাধারণত ৩৫ বছর বয়স এর পর যে সকল দম্পতী সন্তান নেয় এবং ক্রোমজোমগত তারতম্যের কারণে ডাউন সিনড্রোম শিশু জন্ম হয়। তাই অভিভাবকদের সচেতন ও সিনড্রোম শিশুদের প্রতি বিষয়ে বিশেষ পরিচর্যা এবং যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET