৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




টিকা স্বাস্থ্য ঝুকি কমায় – ডা: মো : নুরুজ্জামান

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২১, ১৮:২৫ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনার টিকা ভাইরাসের বিরুদ্ধে মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে(ইমিউন সিস্টেম) উদ্দীপ্ত করে এন্টিবডি তৈরী করে যা করোনা সংক্রমনের বিরুদ্ধে মানুষকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে।
অ্যাষ্ট্রোজেনেকা অথবা ফাইজারের যে কোন একটি টিকার প্রথম ডোজ নেওয়ার পর করোনা ভাইরাসে সংক্রমনের ঝুকি শতকরা ৬৫ ভাগ কমে যায়।আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করার দুই সপ্তাহ পর তা নেমে আসে নব্বই শতাংশে।যুক্তরাজ্যের তিন লাখ সত্তর হাজার মানুষের করোনা পরীক্ষার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়েছে ।

যদিও গবেষণাটির এখনো পিয়ার রিভিউ (পুন:পর্যালোচনা ) হয়নি তবে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড গবেষণা,যা করোনার দ্বিতীয় ডেউয়ে বিপর্যস্ত বিশ্বের কাছে সত্যিকার প্রমান সরবরাহ করেছে যে টিকা করোনা সংক্রমনের বিরুদ্ধে কার্যকর। কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন দেখে অনেকেরই টিকার প্রতি অনাগ্রহ পরিলক্ষিত হচ্ছে।মনে রাখতে হবে টিকার পরেও যারা আক্রান্ত হচ্ছেন তাদের স্বাস্থ্য ঝুকি অন্যদের তুলনায় অনেক কম ।

বাংলাদেশেও প্রথম ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত দুইশত জনের উপর এক গবেষণায় দেখা যায় আটাশি শতাংশের বেশী রোগীর শ্বাসকস্ট ছিল না এবং বিরানব্বই শতাংশ রোগীর চিকিৎসার কোন পর্যায়ে কোন অক্সিজেনের প্রয়োজন হয়নি।সাত ফেব্রুয়ারী হতে তের এপ্রিল পর্যন্ত গবেষণাটি পরিচালিত করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল মেধাবী গবেষক ।মাত্র একজন কে নিবির পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) সেবা নিতে হয়েছিল যার করোনা ছাডাও অন্যান্য অসুখ একত্রে ছিল ( কোমরবিডিটী) এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। যথাযথ ভাবে ভেক্সিনের ডোজ সম্পন্ন করার পরেও আক্রান্তের কারণ হতে পারে জাষ্ট ভেক্সিন নেওয়ার পূর্ব অথবা পর মুহূর্তে ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া অথবা নতুন কোন ভেরিয়ন্ট করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া যার বিরুদ্ধে যথাযথ অ্যান্টিবডি শরীরে তৈরী থাকে না । ভেক্সিনের অথবা পূর্বে করোনা দ্বারা আক্রান্তের পরও রিইনফেকশান হার সারা পৃথিবী জুডে এক শতাংশ। ভেক্সিন করোনা সংক্রান্ত রোগের জটিলতা কমায় , করোনা নিয়ে হাসপাতালে ভর্তির হার কমায় , সর্বোপরি করোনায় মৃত্যু হার উলে­খযোগ্য হারে কমায় । অতএব অবশ্যই ভেক্সিন নিয়ে সুরক্ষিত থাকবেন যখন আপনার সময় ও সুযোগ আসে।

ডা: মো : নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET