, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ের প্রেসক্লাব সাধারন সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০১৯, ১০:৪৩ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি, ঠাকুরগাঁও   ঃ ঠাকুরগাঁওয়ে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় তার সাথে থাকা বন্ধু সাদেকুলও আহত হন।রোববার বিকেল ৩ টার সময় লুৎফর রহমান মিঠু বাজারপাড়াস্থ নিজ বাড়ির সামনে অতর্কিত এ হামলার শিকার হন তিনি।জানাযায়, প্রতিবেশি বাপ্পি নামে এক মাদকাসক্ত যুবককে লুৎফর রহমান মিঠু মাদক থেকে দূরে থাকতে শাসন করেছিলেন বেশ কয়েকদিন আগে। চেস্টা করেছিলেন ভাল পথে আনতে। এরই জেরে রোববার বিকেলে বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মিঠুর মাথার ডান পাশে জখম হয় এবং তার বন্ধু সাদেকুল আটকাতে গেলে হাত কেটে যায় । এসময় প্রত্যক্ষদর্শীরা মিঠু ও তার বন্ধুকে উদ্ধার কওে ঠাকুরগাঁও আধুনিক সদও হাসপাতালে নিয়ে গেলে
লুৎফর রহমান মিঠুর মাথায় ৮টি সেলাই ও তার বন্ধু সাদেকুলের হাতে ২টি সেলাই পরে।ঠাকুরগাঁও  সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, হামলাকারী ওই যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET