, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে লিচুর বাম্পার ফলন ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২২, ১৮:৪৬ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এবার বাম্পার লিচুর ফলন হয়েছে। রানীশংকৈল ছাড়াও বনগাঁও, মিরডাংঙ্গী, ঘনেশ্যামপুর, কাশিপুর, ধর্মগড়, নেকমরদ ও ভাংবাড়ীর এলাকাগুলোতেও প্রচুর লিচুর ফলন হয়েছে ।
পাকা লিচুর  মৌ মৌ ঘ্রাণে ভরে উঠেছে এলাকা গুলো। এলাকার লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে এবারের আবহাওয়া ও মৌসুম ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে, তা ছাড়া লিচু চাষিরা জানান অন্য বারের তুলনায় এইবার লিচুর ফলন অনেক গুনে বেশি হয়েছে। এই রকম ফলন প্রতিবছর থাকলে লিচু চাষিরা অনেক মুনাফা লাভ করবে বলে জানান তারা।
উপজেলার রামরায় পুকুরের এক  লিচু চাষি বলেন , তিনি মনে করেন উওর অঞ্চলের কৃষকের এটিই একটি অর্থনৈতিক আয়, তিনি আরো বলেন এবারে ভালো দাম পেলে অনেকে লিচু চাষে আরো আগ্রহী হবে এবং লিচু চাষ করবে। এতে যেমনি লিচু চাষ বৃদ্ধি পাবে, তেমনি সাথে সাথে বৃদ্ধি পাবে অর্থনৈতিক আয়।
এদিকে চলতি মৌসুমে প্রাকৃতিক ভাবে শীলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার ফলে কিছু কিছু এলাকায় লিচু গাছ ভেংগে লিচুর কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, তবুও সঠিক দাম থাকলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে লিচু চাষিরা ৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET