১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ঠাকুরগাঁওয়ে আলহাজ্জ আব্দুল জব্বারের জানাযায় শোকার্ত মানুষের ঢল, দাফন সম্পন্ন




ঠাকুরগাঁওয়ে আলহাজ্জ আব্দুল জব্বারের জানাযায় শোকার্ত মানুষের ঢল, দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০১৮, ১৫:৫৮ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও  সংবাদদাতা:- ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বি এন পির সভাপতি রিয়াজউদ্দীন আহম্মেদ দুলাল ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক, হাফেজ মো: সাইফুল ইসলাম এর পিতা আলহাজ্জ আব্দৃল জব্বার (৮৫) বার্ধক্য জনিত কারনে ২২ মার্চ (বৃহস্পতিবার) আনুমানিক বিকাল ৫ টায় দিনাজপুর ইসলামিয়া হাসপাতালে চিকিৎশাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৪ কন্যা ও আসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টায় সেনিহারি পুকুর পাড় জানাযা মাঠে জানাযা শেষে কশালগাও গ্রামে তার পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহা: সাদেক কুরাইশি, ঠাকুরগাঁও জেলা বি এন পির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান, জেলা বি এন পির সাধারন সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা বি এন পির আহবায়ক মো: আনছারুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET