, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে একই গাছে ধরেছে আম ও লিচু

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২১, ১৯:০২ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের একটি লিচু গাছে লিচু ও একই সাথে আম ধরার ঘটনা ঘটেছে।  রোববার (১৮ এপ্রিল) সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশ্চর্য্যজনক এ ঘটনা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন যাওয়া-আসা শুরু করেছে ঐ গ্রামে।জানা যায়, ওই গ্রামের আব্দুর রহমান (মটকি)’র বাড়িতে একটি লিচু গাছে ছোট ছোট লিচু ধরেছে। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সাথে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এলাকার লোকজন ঘটনাটি দেখার জন্য সেখানে ভীড় জমান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশ পাশের বিভিন্ন জেলার লোকজন এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন এবং বিষয়টি নিজের চোখে দেখে আসছেন।

 

এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পরেনি। তবে লিচুর সাথে আম ধরার ঘটনা দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসেছেন সেখানে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET