, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ঠাকুরগাঁওয়ে নতুন করে এক ট্রাফিক পুলিশ সদস্যসহ মোট ছয়জন করোনায় আক্রান্ত




ঠাকুরগাঁওয়ে নতুন করে এক ট্রাফিক পুলিশ সদস্যসহ মোট ছয়জন করোনায় আক্রান্ত

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ২১:১৪ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে নতুন করে এক ট্রাফিক পুলিশ সদস্যসহ মোট ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ৩ জনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলায় ও বাকি ৩ জনের বাসা বালিয়াডাঙ্গী উপজেলায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৮০ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাসা ফিরেছেন ৯২ জন ও মৃত্যুবরণ করেছেন ২ জন।

রবিবার (২১ জুন) রাত আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনের বাসা আদর্শ কলোনীতে। তাদের একজনের বয়স ২১ বছর ও অপরজনের বয়স ৩৪ বছর। এছাড়া ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের মধ্যে আক্রান্ত হয়েছেন একজন। তার বয়স ৫৪ বছর।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ জন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের মধ্যে ৩০ বছর বয়সী নারীর বাসা উপজেলার দুওসুও ইউনিয়নে। এছাড়া উপজেলার ভানোর ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৪০ বছর বয়সী এক পুরুষ ও পাড়িয়া ইউনিয়নে আক্রান্ত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সুব্রত সেন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ এক ট্রাফিক পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জন (সদর উপজেলা-৩ জন এবং বালিয়াডাঙ্গী-৩ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়াল ১৮০ জনে, যাদের মধ্যে ৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। এছাড়া আজ জেলা থেকে নতুন করে পরীক্ষার জন্য ২৬ জনের নমুনা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET