, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারসহ ২টি ট্রলি জব্দ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০১৯, ১০:৩৮ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন করার সময় ড্রেজার মেশিন, দুইটি মাহিন্দ্র ট্রলি ও একটি মোটর সাইকেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ ই আগস্ট) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ও মাহমুদুর রহমান এর ভ্রাম্যমান আদালত পরিচালনায় ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমান বন্দর এলাকার পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার মেশিন ও দুইটি মাহেন্দ্র ট্রলি এবং একটি মোটরসাইকেল জব্দ কর নিয়ে যান ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা জানান, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর নেতৃত্বে পরিবেশ রক্ষা অভিযান চলমান আছে । তারই প্রেক্ষিতে আজকে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করি। অমিত কুমার সাহা বলেন, এখানে আশা মাত্রই বালু উত্তোলনকারী ব্যক্তি তার মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।তিনি আরও বলেন, যারা উন্মুক্ত স্থান, নদী আরও বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করছেন তারা এখন থেকেই বালু উত্তোলন করা বন্ধ করেন, নয়তো যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। বালুমহাল আইনে তাদের ১০ লক্ষটাকা পর্যন্ত জরিমানা করা হবে। পরিবেশ রক্ষার্থে আমাদের এই অভিযান চলমান আছে ও থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET