, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত। 




ডুমুরিয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২৪, ২০:৪৮ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ট জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনিক দপ্তরের হলরুমে আলোচনা সভায় ও  জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা হাসি রানী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, বিশিষ্ট সমাজ সেবক প্রভাষক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন কাটাগরীতে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জরকারী বরাতিয়া গ্রামের বিজয়া সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কোমরাইল গ্রামের কৃপা বিশ্বাস, সফল জননী রুপরামপুর গ্রামের মলিনা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী  কুলবাড়িয়া গ্রামের সন্ধ্যা মন্ডল, সমাজ উন্নয়নে আস্যামান্য অবদান রেখেছেন যে নারী ভদ্রদিয়া গ্রামের রাশিদা বেগম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET