, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় কৃষকের মরদেহ উদ্ধার

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৪, ১৯:৫৭ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া বিলে ধানের বীজতলা থেকে মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক রিজাউল বাওয়ালী(৩৫)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা শোনা গেলেও পুলিশ নিশ্চিত নয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের সরবেত বাওয়ালীর ছেলে রিজাউল বাওয়ালী গত সোমবার রাতে বাড়ির পাশ্ববর্তী বিলে ধানের বীজতলায়(চারা তৈরির ক্ষেত) পানি দিতে যেয়ে আর বাড়ি ফেরেনি। তবে গতকাল মঙ্গলবার সকালে ওই বীজতলার পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী বলছে, ধানের বীজতলায় ইঁদুরের উপদ্রব ঠেকাতে খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিলো। রেজাউল রাতে অসতর্কতা বসত সেই তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
তবে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ভোরে আমি নিজেই ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করেছি। কিন্তু মরদেহের পাশে কোনো বিদ্যুতের তার দেখিনি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাইনি। ময়না তদন্তের রিপোর্ট বা তার পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET