, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা 




ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২৫, ০২:৫৫ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গলায় রশি দিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে লুৎফর রহমান মোড়ল (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের পরিত্যাক্ত গোয়াল ঘরের আড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
জানা যায়, সোমবার রাতে কোন এক সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। লুৎফর রহমান মৃত আকবর মোড়লের ছেলে। আঠারোমাইলসহ বিভিন্ন বাজারে ফুটপাতে কাপড়-চোপড়ের ব্যবসা করতেন তিনি। দীর্ঘদিন লিভারে সমস্যাজনিত রোগে ভুগছিলো সে। তিনি দরিদ্রের সাথে সংগ্রাম করে অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, পরিত্যক্ত একটি গোয়াল ঘরে আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET