খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের মেহগনি ও কলা বাগানের প্রায় শতাধিক গাছ কেটে দিয়েছে আপন ছোট ভাই। সোমবার ভোরে উপজেলার মালতিয়া গ্রামে এঘটনা ঘটে। উপজেলার মালতিয়া গ্রামের মৃত আব্দুর রহিম শেখের ছেলে মোঃ ইসমাইল শেখ জানায়, আপন ছোট ভাই আবুল বাশার শেখের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। একারণে দীর্ঘদিন ধরে আবুল বাশার বিভিন্ন সময়ে তার ভোগদখলীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি সহ জবরদখলের পাঁয়তারা করতে থাকে। তারই জের ধরে সোমবার ভোরে আবুল বাশার ও তার স্ত্রী মুসলিমা বেগম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পৈত্রিক ভোগদখলীয় জবরদখলেন উদ্দেশ্যে মেহগনি বাগান ও কলা বাগানে লাগানো প্রায় শতাধিক ছোট বড় গাছ কেটে দিয়েছে। এছাড়া একই উদ্দেশ্যে ২ বছর আগে ২০/২৫ টি মেহগনি গাছ ও ৪০/৪৫ টি লেবুর গাছ কেটে দেয়। এঘটনায তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
Please follow and like us:









