খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির ধানের জমি ও মাছের ঘের জবর দখল করে লোনা পানি তোলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হলেন উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত জাহান আলী সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার। ভুক্তভোগী কর্তৃক ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং ডুমুরিয়া থানায় পৃথক পৃথক অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুস সামাদ দীর্ঘদিন যাবৎ ডুমুরিয়া উপজেলার আরশনগর মৌজায় তার পৈতৃক সম্পত্তি ও সরকারী ভিপি সম্পত্তি বন্দোবস্ত নিয়ে প্রায় ৪ একর জমিতে ধান ও মাছ চাষ করে আসছে। হঠ্যাৎ করে গত ২৮ মার্চ বিকাল ৩টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত এরফান শেখের ছেলে আব্দুল হালিম শেখ ও আব্দুল হাই শেখ এবং আব্দুর রাজ্জাকের ছেলে রাজু শেখ লোকজন নিয়ে উক্ত ঘেরের ভেঁড়িবাধ কেটে দিয়ে ঘেরের মধ্যে লোনাপানি তুলে দিয়ে জোরপূর্বক দখল করে নেয়। এ সময় সামাদ সরদার বাঁধা দিতে গেলে তাকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এরপর বিভিন্ন স্থানে দেন দরবার করেও কোন সুরাহা না পেয়ে বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং ডুমুরিয়া থানায় দুটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের মধ্যে রাজু শেখ বলেন, ওই জমি আমাদের, ওরা এতদিন ভোগ করেছে, আমরা এখন দখল করে নিয়েছি।
Please follow and like us:









