, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় পল্লী চিকৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার




ডুমুরিয়ায় পল্লী চিকৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২৫, ২১:২৫ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গলায় দড়িতে ঝুলন্ত অবস্থায় গতকাল শনিবার দুপুর আড়াই-টায় ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের পল্লী চিকিৎসক বিচিত্রবীর্য মহলদার(৫৮)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বিচিত্র বাবু উপজেলার রংপুর বটতলা মোড়ে বসে এলাকার মানুষকে সাধারণ চিকিৎসা দিতেন। গত বছরের অতি বর্ষণে ডাকাতিয়া বিলে ফসল না হওয়ায় অনেকের সঙ্গে তিনিও খুব হতাশ ছিলেন। গতকাল দুপুর আড়াই-টায় দিকে এলাকার লোকজন তার ডাক্তারি ঘরের আড়ায় দড়িতে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
এ মৃত্যু প্রসঙ্গে রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, বিল ডাকাতিয়ায় এ-বছর ধান না হওয়ায় আমার বাল্যবন্ধু পল্লী চিকিৎসক বিচিত্র খুব হতাশায় ভুগছিলো। হয়তো সে জন্য আত্মহত্যা করতে পারে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তুহিনুজ্জামান বলেন, প্রাথমিক ধারণা আত্মহত্যা। তবে তিনি একা ওই ঘরে থাকতেন বলে কিছুটা সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তে পাঠিয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET