, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৫, ১৫:৪৬ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় পুকুরে ডুবে মারিয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শোভনা বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা বিশ্বাস পাড়া এলাকার কারিমুল শেখের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা মারিয়া খাতুন ঘটনার দিন দুপুরে বাড়ির সামনে খেলছিল। এ সময় সবার অজান্তে অসাবধানতা বশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পাওয়ায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET