খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৬টার দিকে উপজেলার নরনিয়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুল হালিম শেখ (৪০)।তিনি নরনিয়া গ্রামের ইমান আলী শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে আব্দুল হালিম শুক্রবার বিকালে বাড়ি থেকে একটু দূরে পাট ক্ষেতে কাজ করছিলেন। আসরের নামাজের পর হঠাৎ করে ওই এলাকায় মেঘের গর্জন শুরু হয় এবং বিদ্যুৎ চমকাতে থাকে। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আব্দুল হালিম মারাত্মক আহত হয়। এলাকাবাসী দ্রুত তাকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করে। আব্দুল হালিমের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us:









