২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক , সরকারী , বেসরকারী জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া মাদ্রাসা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এ মাদ্রাসার পুকুরে তিনি ৮০ কেজিসহ বিভিন্ন পুকুরে মোট ১৩৯কেজি রুই জাতীয় গুনগতমানের পোনা অবমক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল , ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , সিনিয়র উপজেলা মৎস্য মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।
Please follow and like us:









