, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সাংবাদিক জিয়াউর রহমান আর নেই।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২৪, ২২:০৩ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক বজ্রশক্তি পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক জিয়াউর রহমান সরদার (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার জুম্মাবাদ তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডুমুরিয়া উপজেলার ঘোষড়া গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।
সাংবাদিক জিয়াউর রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ফোলা রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে শয্যাশায়ী হয়ে পড়েন। সেই অসুস্থতার জেরে শুক্রবার জুম্মাবাদ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পিতা-মাতা, ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রাত ৮ টার দিকে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে সাংবাদিক জিয়াউর রহমানের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চুকনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ এক শোক বিবৃতি দিয়েছেন। এরা হলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, সহ সভাপতি শংকর ঘোষ, কোষাধ্যক্ষ এম এ জলিল, যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন, সুমন ব্রহ্ম, ইব্রাহিম হোসেন, গাজী শামীম হোসেন মিঠু, প্রভাষক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, বিএম ফিরোজ আহম্মেদ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET