, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার নরনিয়া স্লুইস গেটে শতাধিক গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করায় ৪৮টি গ্রামের কৃষক ইরি ধান চাষে স্বপ্ন দেখছে।




ডুমুরিয়ার নরনিয়া স্লুইস গেটে শতাধিক গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করায় ৪৮টি গ্রামের কৃষক ইরি ধান চাষে স্বপ্ন দেখছে।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২৪, ১৯:২৫ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার আপার ভদ্রা নদীর উপর নির্মিত নরনিয়া স্লুইস গেটে শনিবার সারাদিন শতাধিক গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করায় গেট দিয়ে দ্রুত গতিতে পানি বের হচ্ছে। এতে গত দুই মাসে অবিরাম বর্ষণে তলিয়ে থাকা ৪৮টি গ্রামের বিলের পানি নিষ্কাশনের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে এবার ইরি বোরো মৌসুমে ধান চাষে স্বপ্ন দেখছে কৃষক। শনিবার দুপুরে সরজমিনে নরনিয়া স্লুইস গেটে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এব্যাপারে বাংলাদেশ পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে। গত ২ মাস ধরে তারা ভাসমান স্কেভেটর দিয়ে আপার ভদ্রা নদী খনন করায় নদীর গভীরতা সৃষ্টি হয়েছে। এর ফলে খাল ও বিলের পানির তুলনায় নদীর পানির স্তর কিছুটা নিচে নেমেছে। কিন্তু নরনিয়া স্লুইস গেট দিয়ে পানি সরবরাহে বাঁধা ছিল। এ কারণে ৪৮টি গ্রামের অধিকাংশ বিলের পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়। বিষয়টি অনুভব করে আমি শনিবার সকালে গ্রামে গ্রামে গিয়ে লোকজনের সাথে কথা বলে প্রায় শতাধিক লোক নিয়ে স্লুইস দিয়ে পানি সরানো ব্যবস্থা করেছি। বর্তমানে গেট দিয়ে বেশ পানি বের হচ্ছে। তাই পাউবো কর্তৃপক্ষ যদি নরনিয়া স্লুইস গেটে কিছুদিন শ্রমিক দিয়ে কাজ করায়, তাহলে স্বল্প সময়ের মধ্যে অধিকাংশ বিলের পানি নিষ্কাশন হয়ে ধান চাষে উপযুক্ত পরিবেশ হবে।
তবে নিমতলা এলাকায় মাটি কেটে নদীর উপর রাখা ও রোস্তমপুর এলাকায় একটি বাঁক থাকায় পানি সরতে সমস্যা হচ্ছে। এ দু’টি স্থান খনন করা হলে আরো দ্রুতগতিতে পানি এলাকার নিষ্কাশন হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET