, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ডুমুরিয়াবাসী ধন্য উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ’র জন্য।




ডুমুরিয়াবাসী ধন্য উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ’র জন্য।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১১:৪৫ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাবের এই দুর্যোগে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসাবে স্থাপন করেছেন একজন জন প্রতিনিধি । করোনা ভাইরাস প্রথম যে দিন বাংলাদেশে আক্রান্ত হওয়া শুরু করলো ঠিক সেই থেকে দেশের সাধারণ মানুষ ,উপজেলার প্রত্যেকটি মানুষের জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিন রাত ছুটে চলেছেন। হ্যাঁ আমি বলছি ডুমুরিয়া উপজেলা বাসীর মা মাটি মানুষের প্রিয় নেতা মরহুম জননেতা গাজী আব্দুল হাদীর সুযোগ্য উত্তরসুরী মানবতার ফেরিওয়ালা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগনের ভালবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এক বছরেরও অধিক সময়। নির্বাচিত হবার পর থেকেই তিনি উপজেলাবাসীর মধ্যে মানবতার ফেরিওয়ালা হিসাবে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেবা করে চলেছেন উপজেলা প্রত্যেকটি নাগরিকের। আমরা কথা বলছিলাম করোনা প্রসঙ্গে,,,, করোনা যখন প্রথম পর্যায়ে বাংলাদেশের মানুষ আক্রান্ত হওয়া শুরু করলো । মানুষের মধ্যে বিশ্বের করোনার মহামারী ঘটনায় আতংক গ্রস্ত ঠিক তখন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেগ তিনি শুরু করলেন ডুমুরিয়া উপজেলা প্রত্যেকটি সড়ক, প্রত্যেক টি বাজার সরাসরি নিজে উপস্থিত থেকে পিকআপ এবং ট্যাং যোগে জীবাণু নাশক স্প্রে করেছেন। একবার ও নিজের জীবনের নিরাপত্তার কথা মনে করেননি। প্রতি নিয়ত ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে তাঁর বিশেষ প্রতিনিধি টিম দিয়ে জনসচেতনা মূলক লিফলেট বিতরণ করিয়েছেন। মানুষের কে সতর্ক করেছেন। সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রায় পঞ্চাশ হাজার এরও অধিক মাস্ক বিতারন করেছেন। সব সময় বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো ভাবেননী তিনি নিজে আক্রান্ত হতেও তো পারেন। এখানেই তাঁর কর্মকার্জ শেষ নয়। করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাবের এই দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপজেলা ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। উপজেলার বিভিন্ন ত্রান বিতারন সংগঠন গুলোকে আর্থিক ভাবে সহযোগিতা করে চলেছেন।
এখনো প্রতিদিন রাতের আধারে মানুষের দোরগড়ায় হাজির হন। কর্মহীন মানুষের কথা বিবেচনা করে ফ্রি শাক সবজি, তরি -তরকারী দোকান দিয়েছিলেন। যেখান থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় তরকারী পরিমাণ মত নিয়ে গেছেন।
তাঁর এ সকল কর্মকাণ্ডে সর্বজনীন ভাবে মানুষের মনের মনি কোঠায় যায়গা করে নিয়েছে। উপজেলার মানুষ এখন তাঁকে মানবতার ফেরিওয়ালা হিসাবেই চেনেন।

ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ সম্পর্কে সকল শ্রেনীর মানুষের কাছে জানতে চাইলে শ্রেণী ভেদে তাঁরা জানান, আমরা ডুমুরিয়া উপজেলাবাসি ধন্য এমন একজন অভিবাবক পেয়ে। উনি সকল বিপদে আপদে আমাদের পাশে থাকেন।
তাঁর এ সকল মানবসেবাই উপজেলার সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।

এ সকল বিষয়ে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ সাথে কথা বললে তিনি জানান, আমি যত দিন বেঁচে থাকবো ততোদিন মানষের সেবা করে যাব।
পরিশেষে তিনি মানুষের কাছে দোয়া কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET