২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার কাঁচা মরিচের ডবল সেঞ্চুরি।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২১, ২০:৩৭ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় খুচরা বাজারে কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। অথচ এক সপ্তাহ আগে এ পণ্যটি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
একদিকে মরিচের এই অগ্নিমূল্যের জন্য সরবরাহে অপ্রতুলতাকে দায়ী করছে ব্যবসায়ীরা। অপরদিকে কাঁচা মরিচের দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের করসাজি বলে মনে করছেন ক্রেতারা।
উপজেলার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ মানভেদে প্রতিকেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিয়া ঝাল ১৯০ টাকা ও বোম্বাই মরিচ ২০০ টাকা।
চুকনগর বাজারের খুচরা বিক্রেতা বিল্লাল হোসেন জানান, এক সপ্তাহ ধরে ঝালের বাজার দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে তিনি ৮০ টাকা দরে বিক্রি করেছেন। আজ (৯ আগষ্ট)  তাকে পাইকারী বাজার থেকে বেশি দরে ঝাল ক্রয় করতে হয়েছে। তাই তিনি এ দরে বিক্রি করছেন।
কাঁঠালতলা বাজারের সহসভাপতি ও খুচরা বিক্রেতা নজরুল ইসলাম জানান, ঝালের বাজারের আগুন লেগেছে। আগুন কবে নিভবে তা সঠিক করে বলা যাচ্ছে না। দাম বৃদ্ধির জন্য তিনি বাজারে সংকটকে দায়ী করেছেন।
আঠারমাইল কাঁচামাল আড়টের সাধারন সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী কোহিনুর রহমান  জানান, অতি বৃষ্টিতে পানি জমে মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে পণ্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তাছাড়া জোগানের চেয়ে চাহিদা বেশি থাকায় কাঁচা মরিচের দাম বৃদ্ধি। গত সপ্তাহে তিনি ৭৫ থেকে ৮০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করেছেন। চুকনগর বাজারের ক্রেতা রফিকুল ইসলাম গাজী বলেন, চলছে লকডাউন। মানুষের আয় নেই। এরপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাকে ভাবিয়ে তুলছে। কাঁচা মরিচের দাম বলতেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET