কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চুকনগরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় নরনীয়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন মাষ্টার জহুরুল ইসলাম।মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন।বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাস,প্রকাশ চন্দ্র রায়,প্রদর্শনী কৃষক আমজাদ হোসেন মোড়ল প্রমুখ।মাঠ দিবসে অর্ধ শতাধিক কিষাণ/কিষানী উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করার অপরাধে এক মাসের কারাদন্ড
ডুমুরিয়া প্রতিনিধি ॥ ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অপরাধে ভ্রান আদালতে ১ জনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।গতকাল মঙ্গলবার উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের তালতলা এলাকায় মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে মাছ ধরার ধরার সময় এলাকা বাসী পাইকগাছা এলাকার কৃষ্ণ মন্ডল(৩৫)নামে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে উপজেলা মৎস্য অফিসারের কাছে সোপর্দ করে।এসময় তিনি দোষ স্বীকার করায় উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশিদ এর ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারা ও দন্ডবিধি ১৮৬০ এর ২৭৩ ধারা অনুযায়ী কৃষ্ণ মন্ডলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক জানান,কৃষ্ণ মন্ডল পাইকগাছা উপজেলার মঠবাড়ি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।









