, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় জনপ্রিয় হচ্ছে ভাসমান বেডে সবজি ও মসল্লা চাষ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২১, ২২:৫৬ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় জনপ্রিয় হচ্ছে আধুনিকভাবে ভাসমান বেডে সবজি ও মসল্লা চাষ। বর্তমানে উপজেলায় ৬০/৭০ জন্য কৃষকের ১২০/১৩০টি ভাসমান বেড রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রথমে রুদাঘরা ইউনিয়নের কয়েকজন কৃষক মাত্র ১০টি ভাসমান বেড নিয়ে চাষাবাদ শুরু। কিন্তু তারা অপরিকল্পিতভাবে ভাসমান বেডটি অনেক লম্বা ও চওড়া করতো। আর বেডের উপর উঠে সবজি পরিচর্যা করতো। ফলে বেড গুলো দ্রুত নষ্ট হয়ে যেত।
পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের পরামর্শে আধুনিক উপায়ে ভাসমান বেডে চাষাবাদ করে কৃষকরা। নির্দিষ্ট চওড়া ও দৈর্ঘ্যের বেড নির্মাণ করে সুন্দর করে সাজিয়ে রাখাসহ পরিচর্যা ও ফসল তোলার জন্য ডিঙ্গি নৌকা ব্যবহার করছেন কৃষকরা। এতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান বেড়ে সবজি ও মসল্লা চাষ। উপজেলার কৃষকেরা এ পদ্ধতিতে সবজি ও মসল্লা চাষ করে লাভবান হচ্ছেন ।
বর্তমানে উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের মাহাতাব শেখ, হাফিজুর রহমান ও সুরমান গাজীসহ প্রায় ৬০/৭০ জন কৃষক করছেন ভাসমান বেড়ে চাষাবাদ। ২০১৮ সাল থেকে কৃষি বিভাগের ভাসমান বেডে সবজি ও মসল্লা চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় আনা হয়। এ কারণে ভাসমান বেডে সবজি ও মসল্লা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET