ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন কর্মসূচী বাস্তবায়নের ২১-২২অর্থ বছরে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনের লক্ষ্যে প্রদর্শনী হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন।
অনুষ্ঠান শেষে ১৫০জন কৃষককে ৭৫কেজি বীজ, ইউরিয়া ৩০ বস্তা, ডিএমপি ৩০ বস্তা ও এমওপি ৩০ বস্তা বিতরন করা হয়।









