, , ,

শিরোনামঃ-




ঢাকা থেকে নিখোজ হওয়া ফটো সাংবাদিক বেনাপোল আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৭:৪৯ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নিখোজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্তে বিজিবি আটক করে।
শনিবার (০৩ মে) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদীপুরের মাঠের মধ্য থেকে  রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে।
বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী জানান, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।রাতে বিজিবি টহল দলের সদস্যরা সীমান্তের মাঠের মধ্য থেকে আটক করে। অবৈধ ভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে যার মামলা নং-০৫।
এদিকে কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়নও নিশ্চিত করে বলেন,ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে।তাকে বেনাপোল আটক করা হয়েছে। এই খবর পেয়ে রাতেই আমরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন।
সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ‘দৈনিক পক্ষকাল’ এর অফিস থেকে মার্চ এর ১০তাং সন্ধায় বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। তবে নিখোঁজ হওয়ার ৩০দিনেপর তার ফোন নম্বরটি বেনাপোলে চালু হয়েছিল। তখন কাজল নিখোজের বিষয়টির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আবদুল লোকমান বলেছিলেন, ‘নিখোঁজ সাংবাদিক কাজলের ফোন নম্বরটি চালু হয়েছিল। লোকেশন দেখিয়েছে বেনাপোল। তবে করোনা পরিস্থিতির কারণে ঐ নম্বরটি বেশি সময় চালু না থাকায় বেনাপোলে কোনও অভিযান চালানো সম্ভব হয়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET