সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঠে মাঠে এখন পাটকাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো, শুকানো এবং বিক্রি করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নেই পাটের আবাদ হয়েছে বিশেষ করে মাগুরা ও সগুনা ইউনিয়ন বিলাঞ্চলে সবচেয়ে বেশি পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে পাট কাটার উপযুক্ত সময়ে বৃষ্টি বর্ষার পানিতে ডোবা নালা প্রায় ভরপুর যা পাট পোচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, গত বছরে ২শ ১০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। কিন্তু এবারে ৫শ ৯৫ হেক্টর জমিতে পাট চাষ যা চলতি মৌসুমে লক্ষ্য মাএার বেশি। পাটের কয়েকটি জাত হয়ে থাকে, দেশি, তোষা, মেশতা, রবি-১ মহারাষ্ট্র জাত এ উপজেলায় দেশী পাটের আবাদ বেশী হয়। চলতি মৌসুমে পাটের দাম বেশি পেলে চাষিরা পাট চাষে আরও আগ্রহী হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার পাট চাষে মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল। কিন্তু শুরুর দিকে কোনো কোনো স্থানে বেশি বৃষ্টিপাতে কিছু রোপণ করা পাট নষ্ট হয়েছিল। উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের কৃষক মোক্তার হোসেন বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে লাঙল, বীজ, সেচ, কাটা, পরিষ্কার করা, সারসহ যাবতীয় খরচ হয় ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত, আর পাট উৎপাদন হচ্ছে ৭ থেকে ৮ মন। আরেক কৃষক রেজাউল করিম বলেন, পাট চাষাবাদে জমির অনেক উপকার হয়, একদিকে বিঘাপ্রতি প্রায় ৮/১০ মন হারে পাট হয় এবং ১২০০ হাতা পাটখড়ি পাওয়া যায়। যা বিক্রি করে অনেক টাকা লাভ হয়। অপরদিকে পাটের পাতা জমিতে পড়ে পঁচে যাওয়ার কারনে কম্পোষ্ট সার তৈরি হয়, এতে জমির মাটির গুনাগুন বৃদ্ধি সহ রাসায়নিক সারের ব্যবহার কমে আসে। হামকুড়িয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মোল্লা বলেন, সরকারিভাবে খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর ছাড়া কোনো প্রতিষ্ঠান পাটের ব্যাগ ব্যবহার করে না। যদি সার কারখানা, সিমেন্ট কারখানা, চিনিকল, চাল ও আটাসহ বেশিরভাগ কারখানার পণ্য সরবরাহ করা হলে পাটের দাম বাড়তো বলে মনে করেন তিনি। আবার বিভিন্ন পণ্যের মোড়কের জন্য দেশের বিপুল অর্থ বিদেশে যেত না, বেঁচে যেত দেশীয় পাটশিল্প।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, পাট চাষ অনেক লাভজনক। আমরা কৃষি বিভাগ থেকে পাট চাষাবাদের জন্য কৃষকদের বীজসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছি। আমরা কৃষকদের পাট চাষাবাদে উৎসাহিত করেছি। বাজারে পাটের ন্যায্য মূল্য পেলে কৃষকদের মুখে হাসি ফুটবে। তিনি আশা করেন আগামী দিনে কৃষকরা পাট চাষে আরো আগ্রহী হবেন।
Please follow and like us:









