, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে পারিবারিক চাপে তালাকের পরদিন গৃহবধূর আত্মহত্যা।




তাড়াশে পারিবারিক চাপে তালাকের পরদিন গৃহবধূর আত্মহত্যা।

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২৪, ২২:০৭ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে বিচ্ছেদের একদিন পরেই এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮)  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা বিয়ে করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এ কারণে মঙ্গলবার (২৫ জুন) রাতে গ্রামের লোকজন উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসে। সেখানে ছেলে-মেয়ের অসম্মতি থাকার পরেও মাত্র দেড় লাখ টাকায় তাদের বিচ্ছেদ করানো হয়। পরে বুধবার পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET